top of page

Level 2

আপনার ইংরেজির বর্তমানে আছে লেভেল ২ তে, যাকে ইউরোপিয়ান ভাষার কমন ফ্রেমওয়ার্ক এ A2 লেভেল বলা হয়। 
https://www.coe.int/en/web/common-european-framework-reference-languages/the-cefr-descriptors

​

… এই লেভেলের শিক্ষার্থীরা সাধারণত IELTS পরীক্ষায় ৩ থেকে ৪ পেয়ে থাকেন। 
https://www.cambridgeenglish.org/exams-and-tests/cefr/ 

​

আপনি সাধারণত আপনার চেনাজানা পরিস্থিতে ইংরেজি ব্যবহার করতে পারেন, তবে ইংরেজি তে অনেক কিছুই বুঝতে সমস্যা হয় আপনার। এছাড়া জটিল ভাষা ব্যবহার করা আপনার জন্য কঠিন।

​

এই মুহূর্তে আপনি ইংরেজিতে যা যা করতে পারেন সেগুলো হলঃ  

  • নিজের কাছে সবচেয়ে প্রাসঙ্গিক ঘটনাপ্রবাহ সম্পর্কে বাক্য ও বহুল ব্যবহৃত শব্দ বুঝতে পারা

  • দৈনন্দিন জীবনে ব্যবহৃত সহজ-সরল কথোপকথন এর মূলভাব বুঝতে পারা (যেমন ছোটখাটো বার্তা, ঘোষণা ইত্যাদি)

  • দৈনন্দিন জীবনে ব্যবহৃত সহজ-সরল লেখনী থেকে পাওয়া তথ্য বুঝতে পারা (যেমন চিঠিপত্র, মেনু, বিচ্ছিন্ন প্রতিবেদন ইত্যাদি )

  • নিত্যনৈমিত্তিক কাজে সরাসরি তথ্য আদান-প্রদান করতে পারা

  • নিজের পারিপার্শ্বিক অবস্থা ও দরকারি বিষয়-আশয় সরলভাবে বর্ণনা করতে পারা

  • সাধারণ কাজকর্ম অথবা দরকারি বিষয়ে নিজের অনুভুতি ও মনোভাব, পছন্দ-অপছন্দ, ইত্যাদি ব্যক্ত করে ছোটখাটো নোট, বার্তা ইত্যাদি লিখতে পারা

​

পরবর্তী লেভেল এ যেতে ইংরেজি তে আপনাকে নিচের কাজগুলো করতে পারতে হবেঃ

  • জানাশোনা ব্যপারে সুস্পষ্ট কথোপকথন শুনে মুল ধারণা বুঝতে পারা

  • চেনাজানা বা প্রত্যাশিত বিষয়ে বহুল ব্যবহৃত শব্দ দিয়ে গঠিত লেখনী সামগ্রীক ভাবে বুঝতে পারা

  •  কাছের মানুষের বর্ণনা করা ঘটনা, অনুভুতি, মনোভাব, পছন্দ-অপছন্দ বুঝতে পারা

  • ইংরেজি ভাষাভাষী দেশে ভ্রমণ করার সময় বেশিরভাগ পরিস্থিতি মোকাবেলা করতে পারা

  • দৈনন্দিন কাজে অথবা বর্তমান ঘটনাপ্রবাহ অথবা নিজের সম্পর্কে কথোপকথনে প্রস্তুতি ছাড়াই অংশ নিতে পারা

  • নিজের জানা অথবা কৌতূহলের বিষয় নিয়ে সহজ-সরল ভাবে বলতে পারা

  • নিজের অভিজ্ঞতা, জীবনের ঘটনাপ্রবাহ, আশা-আকাঙ্ক্ষা নিয়ে কথা বলতে পারা ও সংক্ষেপে এগুলোর কারণ ও বিবরণ দিতে পারা

  • নিজের ব্যক্তিগত পছন্দের বা পরিচিত বিষয়ে সহজভাবে লিখতে পারা

  • নিজের অভিজ্ঞতা, অনুভিতি, পছন্দ-অপছন্দ ও মনোভাব ইত্যাদি পাঠকের কাছে ব্যক্ত করতে পারা

Contact us

০৯৬১৩৬৪৫৪৭৪, ০১৯৮৩-৬৪৫৪৭৪ হোয়াটসঅ্যাপ : ০১৮৪১-৬৪৫৪৭৪

info@Englishology.net

৫৬/২, ডাইন্যাস্টি ওয়াহেদ টাওয়ার

(লেভেল ১২), ঢাকা ১২০৫।

BIN: 003983304-0202

TIN: 887927574847

ইংলিশোলজি, চট্টগ্রাম

০৯৬৪৭৬৪৫৪৭৪,

হোয়াটসঅ্যাপ: ০১৪১০-৬৪৫৪৭৪  info@Englishology.net

৭ম তলা, ৮৬৩/বি, ফোরাম সেন্ট্রাল, এম এম আলী রোড গোলপাহাড় সার্কেল, চট্টগ্রাম ৪০০০।

  • Whatsapp
  • Facebook
  • LinkedIn
  • Instagram
ssl-footer-big.png
bottom of page